View VSAQ Question

(Q) পীড়নের মাত্রীয় সংকেত কী?

Ans : [ML-1T-2]

(Q) পীড়নের SI এককটি লেখো।

Ans : নিউটন / মি2

(Q) কোনটি বেশি স্থিতিস্থাপক -হিরে না ইস্পাত?

Ans : হিরে

(Q) ইয়ং গুণাঙ্কের মাত্রীয় সংকেত কী?

Ans : [ML-1T-2]

(Q) জলের কি ইয়ং গুণাঙ্ক আছে?

Ans : না, ইয়ং গুণাঙ্ক কঠিনের বৈশিষ্ট্য

(Q) একটি পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর ইয়ং গুণাঙ্কের মান কত?

Ans : অসীম

(Q) তামার কোন্ ধর্মকে কাজে লাগিয়ে ইলেকট্রিকের সরু তার তৈরি হয়?

Ans : প্রসারণশীলতা

(Q) একটি তারকে সমান দুভাগে ভাগ করলে প্রতি ভাগের ইয়ং গুণাঙ্কের কী পরিবর্তন হবে?

Ans : কোনো পরিবর্তন হবে না

(Q) একটি প্রসার্যশীল পদার্থের উদাহরণ দাও।

Ans : সোনা

(Q) রবার ও ইস্পাতের মধ্যে কোনটির ইয়ং গুণাঙ্কের মান বেশি হবে?

Ans : ইস্পাতের

(Q) হুকের সূত্রের ধ্রুবকের নাম কী?

Ans : বল ধ্রুবক

(Q) একই উপাদানে তৈরি দুটি তারের ইয়ং গুণাঙ্ক তাদের প্রস্থচ্ছেদের ওপর কীভাবে নির্ভর করে?

Ans : অপরিবর্তিত থাকবে

(Q) বলধ্রুবক স্প্রিং-এর কোন্ ধর্ম প্রকাশ করে?

Ans : অনমনীয়তা

(Q) পূর্ণ নমনীয় বস্তুর ক্ষেত্রে ইয়ং গুণাঙ্কের মান কত?

Ans : শূন্য

(Q) তামার ইয়ং গুণাঙ্ক কত?

Ans : 1.26 x 1010 N/m2

(Q) লোহা ও অ্যালুমিনিয়ামের মধ্যে কোনটির ইয়ং গুণাঙ্ক বেশি?

Ans : লোহা

(Q) 10m দীর্ঘ তারে টান প্রয়োগে দৈর্ঘ্য বৃদ্ধি 1 cm হলে অনুদৈর্ঘ্য বিকৃতির মান কত?

Ans : (l/L) = 1/(10 x 100) = 0.001